২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হলো সেইলর কুমিল্লা হাফ ম্যারাথন-২০২০। কুমিল্লার কোটবাড়িতে অনুষ্ঠিত হওয়া এই ম্যারাথনে সারাদেশ থেকে ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ‘মাদক মুক্ত দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা রানার্স- এর আয়োজনে এই প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর ছিল ফ্যাশন ব্র্যান্ড সেইলর। প্রতিযোগিতাটি ২১ কিমি এবং ১০ কিমি বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়রনম্যান খেতাব জয়ী মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, ফিটনেস স্পেশালিস্ট ড. জাহাঙ্গীর কবির, দৌড়বিদ নৃপেন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।