বাংলাদেশের জন্য নকশা করা মোটরসাইকেল

 ‘বদলে ফেলুন জীবনের গতি’—এই  মূলমন্ত্র নিয়ে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের জন্য বিশেষায়িত মডেল ‘হোন্ডা ড্রিম ১১০’ নিয়ে এলো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। স্থানীয়ভাবে হোন্ডা ২ লাখ ইউনিট মোটরসাইকেল  উত্পাদন অর্জনকে উদ্যাপনের দিনে বাংলাদেশের জন্য বিশেষভাবে নকশা করা পণ্যটি ‘ড্রিম ১১০’ মডেল পরিচয় করিয়ে দেয় জাপানি প্রতিষ্ঠানটি। গত বুধবার মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ হোন্ডার কারখানায় নতুন পণ্যটি পরিচয় করিয়ে দেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নরেশ কুমার রতন, প্রধান উত্পাদন কর্মকর্তা শইচি সাতোহ এবং অর্থায়ন বিভাগের প্রধান শাহ মোহাম্মদ আশিকুর রহমান।