মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরো ১৫টি শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহিভত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে। গতকাল সোমবার এক অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ইসলামি ব্যাংকিং সেবার উদ্বোধন করেন। শাখাগুলো হলো—রাজধানীর গুলশান, তেজগাঁও-গুলশান লিংক রোড ও এলিফ্যান্ট রোড শাখা। এছাড়া নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রামের জুবিলী রোড, ছাগলনাইয়া, ফেনী খুলনা চাঁদপুরের হাজীগঞ্জ, সিলেট, কুমিল্লার সুয়াগঞ্জ, ফেনীর রাজনগর, দাগনভূঞা, নোয়াখালীর মাইজদী কোর্ট ও আমিশাপাড়ায় শাখা। এ নিয়ে দেশব্যাপী ২৫টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামি ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামি ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি জি ডব্লিউ এম মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান ও শামীম আহমেদ, ইসলামি ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মিজানুর রহমান সরকার, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীরা। —প্রেস বিজ্ঞপ্তি