করোনা মহামারি মোকাবিলায় জীবন বাজি রেখে চিকিত্সাসেবা প্রদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘হেলথ কেয়ার হিরোস’ শীর্ষক এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনসহ দেশের বিভিন্ন হাসপাতালের চিকিত্সক, পরিচালক ও নার্স