কুমড়াবড়ি তৈরিতে ব্যস্ত নারী

পাইকগাছায় কুমড়ার বড়ি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন গ্রামের নারীরা। এতে নিজেদের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ও করছেন তারা। গদাইপুর গ্রামের শরিফা বেগম জানান, কুমড়ার বড়ি তৈরির প্রধান উপকরণ মাষকলাইয়ের ডাল, চালকুমড়া ও সামান্য মসলা। এক কেজি কুমড়ার বড়ি তৈরি করতে ১২০ টাকার মতো খরচ হয়। আর বাজারে বড়ি বিক্রি হয় ২০০-২৫০ টাকা দরে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, গ্রামীণ নারীরা উপযুক্ত প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা পেলে তারা নিজেদের ভাগ্য উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।