সুন্দরবন থেকে চার জেলে আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিনা অনুমতিতে কাঁকড়া ধরার সময় চার জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার ভোরে সুন্দরবনের মুক্ত বাংলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহূত দুইটি নৌকা ও জালসহ আনুষঙ্গিক ব্যবহূত জিনিসপত্র জব্দ করা হয়। আটকরা হলেন শহিদুল ইসলাম, বেল্লাল কয়াল, ইলিয়াস সানা ও আজিজ মোড়ল। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।