নির্যাতিত শেফালীর পাশে দাঁড়াল ব্র্যাক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্যাতিত শেফালী বেগমকে পুনর্বাসন লক্ষ্যে দুটি ছাগল ক্রয় করে দিয়েছে ব্র্যাক। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় সোমবার নির্যাতিত শেফালীকে ঐ সহায়তা দেওয়া হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মলি বেগম এবং কর্মসূচি সংগঠক ফিরোজ আলম শেফালিকে ছাগল দুটি প্রদান করেন। ঐ সময়ে আরো উপস্থিত ছিলেন বরিশাল শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, নীলগঞ্জ ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার মাহিনুর বেগম, সাবেক মেম্বার লাইজু বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।—প্রেস বিজ্ঞপ্তি