নারায়ণগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ২০

নগরীর ৩ নম্বর মাছঘাট এলাকায়  র্যাব অভিযান চালিয়ে  ২০  জুয়াড়িকে গ্রেফতার করেছে। গতকাল  বিকালে র্যাব-১১-এর প্রধান কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. রবিউল ইসলাম,  সেলিম, সাখাওয়াত হোসেন, বাদশা, কমল, ইকবাল হোসেন, মোজাম্মেল শিকদার, আলী আক্কাস, শহীদ রহমান, রতন, রতন চন্দ্র বর্মণ, প্রদীপ চন্দ্র দাস, সামসুল হক পাখি, আমির, দুলাল উদ্দিন, মিজানুর রহমান, তপন খন্দকার, পরিতোষ সাহা,  সেলিম খান ও গৌরাঙ্গ মালাকার। জুয়ার আস্তানা ও মাদকের আখড়া বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।