পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখনো ষড়যন্ত্র হয় ---------------তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখনো ষড়যন্ত্র হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো এ ষড়যন্ত্র হয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দেশের শান্তিতে ও উন্নয়নে যারা খুশি নয়, পার্বত্য অঞ্চলের উন্নয়নেও তারা খুশি নয়। পার্বত্য শান্তিচুক্তি করে বিপদগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা গিয়েছিল প্রধানমন্ত্রি শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে পাহাড়ে শান্তি ফিরে এসেছে। ষড়যন্ত্রকারীদের কোনো অশুভ তত্পরতা সফল হবে না বলে তিনি মন্তব্য করেন। গতকাল সোমবার রাঙ্গামাটির দুর্গম সাজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু সিএইচটি ডে মাউন্টেনবাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গামাটির সাজেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

পার্বত্য মন্ত্রণালয়ের সচিব সফিকুল আহম্মদের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সচিব মো. সফিকুল আহম্মদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন উপস্থিত ছিলেন।