রেড ক্রিসেন্টের পরিকল্পনা প্রণয়নে মতিবিনিময় সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ষষ্ঠ পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে মতিবিনিময়/পরামর্শ সভা ও বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সোসাইটির ৬৪টি জেলা ও চারটি সিটি ইউনিটের ডেলিগেটবৃন্দ, আইএফআরসি ও আইসিআরসির বাংলাদেশস্থ প্রধানগণ এবং বিভিন্ন দেশের জাতীয় সোসাইটির প্রতিনিধি ও রাজধানীসহ সারা দেশের শতাধিক ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় এ বছর সারা দেশের ৬৯ জন ভলেন্টিয়ারকে (স্বেচ্ছাসেবক) এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সোমবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি