কামরাঙ্গীচরে অবৈধ পলিথিন কারখানায় শপিং ব্যাগ উত্পাদন, আমদানি এবং বাজারজাত করার দায়ে একটি কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৬ লাখ ২০ হাজার টাকার পলিথিন জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-২ এর এএসপি (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার সন্ধ্যায় কামরাঙ্গীচরের রুনা প্লাস্টিক কারখানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় কারখানায় নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ উত্পাদন, আমদানি এবং বাজারজাত করার দায়ে উক্ত প্রতিষ্ঠানের মালিক ফারুক হোসেনকে জেল ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় চার টন অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা।