আলোচনায় বসতে কৃষকের কাছে চিঠি মোদি সরকারের

আলোচনায় বসার প্রস্তাব দিয়ে ভারতে আন্দোলনরত কৃষকদের কাছে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। কাল বুধবার সরকারের সঙ্গে কৃষকরা বৈঠকে বসতে পারে বলে জানা গেছে। এর আগে সরকারের সঙ্গে কৃষকদের পাঁচটি বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। চিঠিতে সরকার বলেছে, কৃষকদের সমস্যা দূর করতে বদ্ধপরিকর সরকার। কৃষি আইন নিয়ে যে সমস্যার রাস্তা তৈরি হয়েছে, সেই সমস্যা কাটাতেও সরকার বদ্ধপরিকর। বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে ঘোষণা করেছেন, জানুয়ারির মধ্যে কৃষকদের সমস্যা সমাধানে কেন্দ্র ব্যর্থ হলে অনশনে বসবেন তিনি। আর এটাই হবে তার শেষ প্রতিবাদ। -ওয়ান ইন্ডিয়া