কাউখালীতে ৩২০ কেজি জাটকা আটক

পিরোজপুরের কাউখালী বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩২০ কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড। সোমবার রাত ১১টা ২০মিনিটের দিকে  বেকুটিয়া ফেরিঘাটে কুয়াকাটা থেকে সাতক্ষিরা গামী 'মীম জন ' নামের একটি যাত্রীবাহী বাসে অভিযানে চালিয়ে ওই জাটকা আটক করা হয়। মঙ্গলবার সকালে সেগুলো  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল উপস্থিত ছিলেন। কোস্টগার্ড পশ্চিম জোনের পেটি অফিসার মো.স্বপন জানান, সোমবার রাত ১১টা ২০মিনিটে কাউখালীর বেকুটিয়া ফেরিঘাটে মীমজন নামের যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩২০ কেজি জাটকা আটক করা হয়। আটক জাটকার আনুমানিক মূল্য এক লাখ ১২ হাজার টাকা।

ইত্তেফাক/টিআর