কোভিড-১৯ সচেতনতামূলক শোভাযাত্রা

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতী রেজিমেন্টের উদ্যোগে মঙ্গলবার জেলা শহর মাইজদীতে কোভিড-১৯ গণসচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে শোভাযাত্রা উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. দিদার উল আলম।

এতে উপস্থিত ছিলেন ময়নামতী রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাউদ্দিন আল মুরাদ জি, বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার ও নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর আল হেলাল মোহম্মদ মোশারফ হোসেন, ময়নামতী রেজিমেন্টের মেজর সিব্বির আহমেদ ও বিএনসিসি প্লাটুন কমান্ডার ড. মোহাম্মদ লোকমান ভূঞা। এ সময় বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।