চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু দেয়ালিকা উত্সব-২০২০’ শীর্ষক উত্সব শুরু হয়েছে। জেলার ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান তিন দিনের এই উত্সবে অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বিকাশ ও তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এই উত্সবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কোর্ট এলাকায় গ্রিন ভিউ স্কুলে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এই উত্সবের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও উপস্থিত ছিলেন।