সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পেল বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়ায় ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে দেওয়া হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক শাহিদা শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াসুর রহমান, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রমুখ।