মিঠাপুকুরে ছয় অবৈধ ইটভাটাকে জরিমানা

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

পরিবেশের জন্য ক্ষতিকর ও বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম থাকার দায়ে মিঠাপুকুর উপজেলার ছয়টি অবৈধ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। র?্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস অভিযানে সহযোগিতা করে। এ সময় এমএইচবির স্বত্বাধিকারী সৈয়দ আলী মণ্ডল, এএফটির এনামুল হক/তহিদুল ইসলাম, আরডিএসের মোস্তাফিজার রহমান, এমটিএসের নুরুজ্জামান মণ্ডল, এএসবির সালেহা খাতুন ও বিবিএ ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।