রাজশাহীতে ইভিএম ছিনতাই¬েয়র ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর কাটাখালি পৌরসভার নির্বাচনে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে কাটাখালি থানায় মামলাটি দায়ের করেন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অভিষেক বসাক।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে ভাঙচুর চালিয়ে একটি ইভিএম ছিনিয়ে নিয়ে যায়। পরে আজিজুলের মোড় এলাকার রাস্তার পাশে ইভিএমটি পাওয়া যায়। রাতেই এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।