সেনবাগে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগে খাল থেকে মো. শাকিল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সির হাট পশ্চিম বাজারের খালের কসাইখানার বর্জ্য থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। শাকিল গরুর হাড়গোড় কুড়িয়ে বিক্রি করতেন। সোমবার সহপাঠীদের সঙ্গে ছমির মুন্সির হাট পশ্চিম বাজারের কসাইখানার পেছনে খালের পানিতে গরুর হাড়গোড় খুঁজতে গিয়ে নিখোঁজ হন শাকিল। পরে মঙ্গলবার তার সহপাঠীরা হাড়গোড় কুড়াতে গিয়ে লাশের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।