গোবিন্দগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গোবিন্দগঞ্জে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাফিজারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই শফিক, আরিফ ও এএসআই আসাদুজ্জামানের সমন্বয়ে অভিযান চালিয়ে হাফিজারকে তার গ্রাম উপজেলার ঘুগা কালিতলা থেকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালে তার বিরুদ্ধে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতে দায়ের করা মামলায় ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। মামলার পর থেকে দীর্ঘ ১৩ বছর পলাতক ছিলেন তিনি। আদালত তার অনুপস্থিতিতে রায় প্রদান করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত হাফিজারকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।