পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালনকালে পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুরসহ মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা পাঁচ/সাত জন যুবককে আসামি করা হয়েছে। পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ মামলা দায়েরের কথা নিশ্চিত করে জানান, নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।