ডিসিসিআইর নতুন সভাপতি রিজওয়ান রহমান

ইত্তেফাক রিপোর্ট

ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান ২০২১ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে এন কে এ মবিন ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে পুনর্নির্বাচিত এবং মনোয়ার হোসেন সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার অনলাইনে অনুষ্ঠিত ডিসিসিআইর ৫৯তম বার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটি নির্বাচিত হয়। নতুন নির্বাচিত পরিচালক হলেন গোলাম জিলানী, হোসেন এ সিকদার, খাইরুল মজিদ মাহমুদ, এম এ রশিদ শাহ্ সম্রাট এবং নাসিরউদ্দিন এ ফেরদৌস।