আবারও শুরু হচ্ছে সেরা রাঁধুনি

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রাঁধুনির নিয়মিত উদ্যোগ ‘সেরা রাঁধুনি’। ‘শুধু ঘরের মানুষ আর পরিচিত মহলে নয়, আপনার রান্নার দক্ষতার কথা এবার জানবে সারা দেশ’—এই স্লোগানকে প্রতিপাদ্য করে খুব শিগিগরই শুরু হতে যাচ্ছে এর ষষ্ঠ আসর ‘সেরা রাঁধুনি ১৪২৭’। বাংলাদেশের আনাচকানাচ ছড়িয়ে থাকা নানারকম রান্নায় পারদর্শী রাঁধুনিদের খুঁজে বের করার প্রতিযোগিতা সেরা রাঁধুনি ১৪২৭ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। সেরা রাঁধুনির গত পাঁচ আসরের ভিন্ন ও সফল আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে এবারের আয়োজনেও থাকছে নতুনত্ব এবং উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতার আভাস। থাকছে যথারীতি অভিনব সব পর্ব, রান্নার জমজমাট লড়াই, কঠিন বিচারকাজ, সঙ্গে মনোরম দৃশ্যায়ন। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সেরা রাঁধুনির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হলো।

সেরা রাঁধুনি ১৪২৭ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ৩০ ডিসেম্বর ২০২০ শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলবে। ১৮ বছরের বেশি বয়সি যে কোনো বাংলাদেশি নারী-পুরুষ এতে অংশ নিতে পারবেন।  —প্রেস বিজ্ঞপ্তি