শক্তিশালী আর্থিক সক্ষমতা ও তারল্য তহবিলের জন্য সর্বশেষ ২০২০ অর্থবছরেও ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে ওয়ালটন। এই নিয়ে টানা পাঁচ বছর ক্রেডিটের সর্বোচ্চ রেটিং ‘এএএ’ অর্জন করল বাংলাদেশি এই কোম্পানি। ‘ট্রিপল এ’ হলো কোনো প্রতিষ্ঠানের ক্রেডিটের সর্বোচ্চ রেটিং, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অঙ্গীকার পূরণের সর্বোচ্চ সক্ষমতাসহ ব্যবসায়িক ও আর্থিক লেনদেনে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হিসেবে নির্দেশ করে। করোনা ভাইরাসের মহামারির মধ্যেও ওয়ালটনের তৈরি ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বেড়েছে। বর্তমানে ওয়ালটনের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের জার্মানি, পোল্যান্ড ও গ্রিসের মতো উন্নত বিশ্বের ৪০টি দেশে। —প্রেস বিজ্ঞপ্তি