সাইফের সঙ্গে কোয়ার্টারে উত্তর বারিধারা

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালেই উত্তর বারিধারা ৩-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে অপেক্ষায় ছিল। একই গ্রুপে সন্ধ্যার ম্যাচে সাইফ এবং আরামবাগের খেলার ওপর বারিধারার ভাগ্য নির্ধারণ করবে। সেই ম্যাচে সাইফ ১-০ গোলে আরামবাগকে হারিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায়। সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠে উত্তর বারিধারা। ৩ ম্যাচে ২ জয়ে কোয়ার্টারে উঠে বারিধারা।

কঠিন লড়াই হয়েছে ম্যাচে। আরামবাগের বিপক্ষে সাইফ স্পোর্টিং ক্লাবের আরিফুর রহমান ম্যাচের ৪৬ মিনিটে গোল করেন। আরামবাগ প্রথম খেলায় ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছিল। কিন্তু উত্তর বারিধারার কাছে ৩-২ গোলে হেরে যায়। সেই হার আরামবাগকে কোয়ার্টার ফাইনালে উঠতে দেয়নি। কোয়ার্টার ফাইনালে সাইফ ও বারিধারার প্রতিপক্ষ আজকের খেলায় নির্ধারণ হবে।

আজকের খেলা :আবাহনী ও মুক্তিযোদ্ধা। শেখ জামাল ও শেখ রাসেল। ৩টা ১৫ এবং ৫টা ৪৫। বঙ্গবন্ধু স্টেডিয়াম।