ওবায়দুর রহমান
দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা ও বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। ওবায়দুর রহমান ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে। মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি তিনি। মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
কাজী ওয়াহিদুজ্জামান
খুলনার বিশিষ্ট সমাজসেবক, উন্নয়নকর্মী, রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, ডায়বেটিক সমিতি খুলনার সাবেক সভাপতি, এডাব খুলনা চ্যাপ্টারের সাবেক সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের প্রয়াত নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াহিদুজ্জামানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। নবলোক পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়েছে।