গাজীপুরে পলিথিন ব্যাগ ব্যবহার নিরুত্সাহিত করতে কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি

পলিথিন শপিং ব্যাগ ও প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিরুত্সাহিত উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন ও পরিবেশবিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুরে এনভায়রনমেন্ট ক্লাব গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল গাজীপুর মেট্রোপলিটন কলেজে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার। ঐ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুকছুদুর রহমান, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও পরিদর্শক দিলরুবা আক্তার প্রমুখ।