নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে গত ৪ সেপ্টেম্বর রাতে বিস্ফোরণ এবং হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষ পর্যায়ে। আগামী সপ্তাহের মধ্যে এই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে নারায়ণগঞ্জের সিআইডির বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন জানান। সিআইডির একাধিক সূত্রে জানা গেছে, মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ৩৬ জনের বিরুদ্ধে যে চার্জশিট প্রস্তুত হচ্ছে সেখানে মসজিদ কমিটির ২৬ জন থাকতে পারে এমন খবরে এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সিআইডি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ৩৬ জনের বিষয়ে কাজ চলছে। এর মধ্যে তিতাসের আট জন, ডিপিডিসির দুই জন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ২৬ সদস্য রয়েছেন। তবে এটা কম-বেশি হতে পারে। আরো গভীর তদন্ত চলছে। উল্লেখ্য, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউশনে ৩৪ মুসল্লির মৃত্যু হয়।