‘এত আন্দোলনের পরও বন্ধ হয়নি ধর্ষণ’

দেশ জুড়ে এত আন্দোলন হওয়ার পরও ধর্ষণের ঘটনা এখনো চলছেই। সেই সঙ্গে থামেনি এর নৃশংসতাও। শুধু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা দিয়েই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা বলে মনে করছে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরু­­­­­দ্ধে বাংলাদেশ’ ।

গতকাল মঙ্গলবার ৯ দফা দাবি বাস্তবায়নের আলোচনার তাগিদ দিয়ে রাজধানীর শঙ্কর এলাকায় সমাবেশ থেকে এসব কথা বলেছে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরু­­­­­­­দ্ধে বাংলাদেশের সদস্যরা।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদেরকে আন্দোলন থামালে চলবে না। এটি একটি দীর্ঘস্থায়ী আন্দোলন এবং একই সঙ্গে এটি সমাজ পরিবর্তনের আন্দোলনের সঙ্গেও যুক্ত। বক্তারা বলেন, আমরা লক্ষ্য করেছি, তাই আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাই, আন্দোলনে সামিল হোন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগঠক হাসান আল মেহেদী এবং পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা নগর শাখার সহসভাপতি প্রীতম ফকির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগঠক নাইম খাঁন।