পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরো (ন্যাব) জানিয়েছে।
সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, সম্পদের হিসাব দিতে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) এই সিনিয়র নেতাকে তলব করলেও তিনি সম্পদের প্রয়োজনীয় নথিপত্র দিতে পারেননি।
আরো পড়ুন : মুখ থুবড়ে পড়ছে সারার ‘কুলি নম্বর ১’
আজ বুধবার তাকে আদালতে হাজির করা হবে বলে ন্যাব জানিয়েছে। আসিফকে এমন সময়ে গ্রেপ্তার করা হলো যখন দেশটিতে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিরোধী জোটের বিক্ষোভ অব্যাহত রয়েছে। -ডন
ইত্তেফাক/ইউবি