ওয়ালটন-ক্র্যাব ফুটবলে টাইফুন চ্যাম্পিয়ন

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে ওয়ালটন-ক্র্যাব আয়োজিত ফুটবল ফাইনালে টাইফুন ১-০ গোলে এভারগ্রীনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেমিফাইনালে টাইফুন ১-০ গোলে সোয়াটকে এবং গতবারের চ্যাম্পিয়ন এভারগ্রীন ২-০ গোলে এফবিআইকে হারিয়ে ফাইনালে উঠে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের মধ্য থেকে দশটি দল অংশগ্রহণ করে। সোয়াটের জুয়াবের আহমেদ চৌধুরী সর্বোচ্চ গোলদাতা ও চ্যাম্পিয়ন দলের সাব্বির আহমেদ টুর্নামেন্ট সেরা হন।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া সচিব আখতার হোসেন। ফাইনালে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার, সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।