সাইক্লিং শুরু করেছেন মুমিনুল

তখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সরগরম হয়ে উঠেনি। খুব সকালে মিরপুরে হাজির মুমিনুল হক। অস্ত্রোপচার করানো বাঁ হাতের সুরক্ষায় সিলং ব্যবহার করছেন। জিম, রানিং করতে না পারলেও রিহ্যাবের অংশ হিসেবে সাইক্লিং শুরু করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

আঙুলের সর্বশেষ অবস্থা জানতে চাইলে গতকাল মুমিনুল বলেছেন, ‘এখন ভালো। সাইক্লিং শুরু করেছি আজ (গতকাল) থেকে। রানিং শুরু করব আরো কিছুদিন পর। জানুয়ারির ১০ তারিখের পর হয়তো। আশা করি সিরিজ খেলতে পারব।’

গত ২৮ নভেম্বর বঙ্গবন্ধু টি-২০ কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলার সময় আঙুলে চোট পান মুমিনুল। চলতি মাসে দুবাইয়ে আঙুলের অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এখন রিহ্যাব চলছে এই বাঁহাতির।