সুজানগরে মৌসুমী পেঁয়াজ আবাদের ধুম পড়েছে। শীত উপেক্ষা করে পেঁয়াজবীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুর্গাপুর গ্রামের কৃষক কামরুজ্জামান বলেন, উপজেলায় পেঁয়াজ আবাদ শুরু হয়েছে। এ সময় প্রচুর শ্রমিক প্রয়োজন হয়। অনেক সময় স্কুল-কলেজের ছাত্ররাও অন্যের জমিতে শ্রম দেয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, পেঁয়াজ এ উপজেলার প্রধান অর্থকরী ফসল। সেকারণে উপজেলার সর্বস্তরের কৃষক কম-বেশি মৌসুমী পেঁয়াজ আবাদ করে থাকেন।