চাটমোহরে সরিষার ভালো ফলনের সম্ভাবনা

আবহাওয়া অনুকূলে থাকায় চাটমোহরে সরিষার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ ও কৃষক। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় ৫ হাজার ৬৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৬৪১ মেট্রিক টন। মির্জাপুর গ্রামের কৃষক গোলাম মওলা, কুয়াবাসী গ্রামের কৃষক মতিউর রহমানসহ অনেকে জানান, এক বিঘা জমিতে সাত থেকে আট মণ সরিষা হয়। আবহাওয়া ঠিক থাকলে চলতি মৌসুমে সরিষার ভালো ফলন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা এএ মাসুমবিল্লা জানান, উপজেলায় সরিষা আবাদ বাড়ছে। এবার ভালো ফলন পাবেন তারা।