কোটালীপাড়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুধবার সোলায়মান শাহ (৫০) নামের এক হোমিও চিকিত্সককে গ্রেফতার করেছে পুলিশ। সে কোটালীপাড়া উপজেলার অবদারহাটে হোমিও চিকিত্সা করেন। বুধবার সোলায়মান নিজ চেম্বারে বসে ঐ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, ঐ স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোলায়মান শাহ এর আগে গত মে মাসে উপজেলার বুজুর্গোকোন বাজারে একই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিল। সেই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।