গোপালগঞ্জে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গোপালগঞ্জ শহরের বেদগ্রাম ও সদর উপজেলার গোলাবাড়িয়া বাজারসংলগ্ন এলাকার সরকারি সম্পত্তি থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন জানান, ঐ দুই স্থানে অভিযান চালিয়ে মোট ৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের কাছ থেকে এক একর ১৫ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এসব সম্পত্তির মূল্য ১৪ কোটি টাকা।