রাণীনগরে ভিজিডির চাল জব্দ

রাণীনগরে ভিজিডির ৫৫০ কেজি চাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোনা ইউনিয়নের বেতগাড়ী বাজারে অভিযান চালিয়ে দোকান ঘরের তালা ভেঙে ঐ চাল জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, উপজেলার ভবানীপুর গ্রামের হামিদুলের বেতগাড়ী বাজারের দোকানঘরে ভিজিডির চাল জমা রাখা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় তার তালাবদ্ধ দোকানঘরের তালা ভেঙে ভেতর থেকে প্রায় ৫৫০ কেজি চাল জব্দ করি। তবে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।