বাংলাদেশে এমিরেটসের নতুন কান্ট্রি ম্যানেজার

বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল হামমাদি। ১ জানুয়ারি থেকে তার এই নিয়োগ কার্যকর হচ্ছে। আল হামমাদি বাংলাদেশে এমিরেটসের পরিচালন, বাণিজ্যিক কৌশল বাস্তবায়ন এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। ইউএই জাতীয় বাণিজ্যিক ব্যবস্থাপনা শিক্ষানবিশ কর্মসূচির অধীনে আল হামমাদি ২০১৬ সালে এমিরেটসে যোগ দেন। তিনি কমার্শিয়াল সাপোর্ট ম্যানেজার হিসেবে মিশর এবং বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন।  —প্রেস বিজ্ঞপ্তি