গুলশানে ডেসকোর ভ্রাম্যমাণ সেবা প্রদান

সম্প্রতি ডেসকোর গুলশান বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন গুলশান ইয়ুথ ক্লাবের পাশে ভ্রাম্যমাণ মোবাইল সেবা পরিচালিত হয়। এ সময় গুলশান বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাসির উদ্দিন মিঞা উপস্থিত থেকে গ্রাহকদের সেবা প্রদান করেন। 

এছাড়াও ভ্রাম্যমাণ মোবাইল সেবায় গুলশান বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী ব্যবস্থাপক মারুফুল অদুদ চৌধুরী, জুনিয়র সহকারী ব্যবস্থাপক মো. আতিয়ার রহমান ও উপসহকারী প্রকৌশলী মনোয়ার আলম চৌধুরী উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ সেবাকেন্দ্রের মাধ্যমে গ্রাহকগণকে বিদ্যুতের বিলের তথ্য প্রদান ও বিল রিপ্রিন্ট, বিদ্যুত্সম্পর্কিত অভিযোগ গ্রহণ, লাইন রক্ষণাবেক্ষণে বিদ্যুত্ বন্ধের তথ্য প্রদান, মিটার নষ্ট হওয়ার কারণে মিটার পরিবর্তন/সার্ভিস ড্রপ পরিবর্তন/মিটার পরীক্ষাকরণ/মিটার স্থানান্তর/নাম পরিবর্তন/নাম সংশোধন/ঠিকানা সংশোধন/হিসাব স্থায়ীভাবে বন্ধকরণ, নতুন সংযোগের তথ্য জানা, নতুন সংযোগের আবেদন ফরম পূরণ, নতুন সংযোগ আবেদনের হার্ডকপি গ্রহণ, সোলার ভিজিটের জন্য আবেদন, লোড ছাড়পত্রের আবেদন গ্রহণ করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি