গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরীর চান্দনা চৌরাস্তা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিবহন ভবনের সামনে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমান সরকার, ইকবাল মাস্টার, দেলোয়ার হোসেন বাদল, এ বি এম কাসেম মন্ডল, দেলোয়ার হোসেন দেলু, রাহান খান প্রমুখ। মিছিলে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক যোগ দেয়।