ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২০২০ সালে রাজধানী থেকে গ্রেফতার করেছে ১৬ হাজার ৫২৯ মাদক কারবারিকে। মাদক উদ্ধারের মধ্যে সর্বাধিক ছিল ইয়াবা। অপরদিকে এ সময় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ১৩২টি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরকের মধ্যে রয়েছে ৩৭টি বিদেশি পিস্তল, ১৯টি বিদেশি রিভলবার, ৩১টি দেশি পিস্তল, চারটি দেশি রিভলভার, তিনটি শটগান, ছয়টি ওয়ান শুটার গান, কাটা রাইফেল তিনটি, পাইপগান চারটি, এস.বি.বি.এল-একটি এবং ২৪টি অন্যান্য অস্ত্র। মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার হয়েছে ১৬ হাজার ৫২৯ জন।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা-২৮০২৪৯৫ পিস, গাঁজা- ৩৯০০ কেজি ৩৫৯ গ্রাম, হেরোইন- ৪৯ কেজি ৪৪৭ গ্রাম বিয়ার- ৪২৭১২ ক্যান, ফেনসিডিল- ৬৪৭৫৬ বোতল, বিদেশি মদ- ২৮৭০ বোতল, ১৭৪ লিটার, অ্যাস্পুল ইনজেকশন- ৭৭৪৩ পিস, চোলাই মদ-৫৯৫২ লিটার, দেশি মদ ৩৩৭২ বোতল, কোকেন- ১ কেজি, ওয়াস- ১০০ লিটার ৫৫০ গ্রাম , এমফিটামিন- ১২ কেজি ৯৩০ গ্রাম, মিথাইল- ৬২৭ লিটার, আইসোপ্রপানন- ২১৫ লিটার, ট্যাপেন্ডটাইন্ড ট্যাবলেট- ৩৬৭৬০ পিস, ব্রফেনরফিন ইনজেকশন- ১৯৮০ পিস ও ন্যালবুফিন হাইড্রোক্লোরাইড- ২৬ মি.লি.।
এ সময় রাজধানীর বিভিন্ন থানায় চোরাই গাড়ির বিষয়ে ৩১০টি মামলা হয়েছে। এ সব মামলার পরিপ্রেক্ষিতে থানা ও গোয়েন্দা বিভাগ ৩৮৬টি চোরাই গাড়ি উদ্ধারসহ গ্রেফতার হয় ১৪৯ জন। উদ্ধারকৃত চোরাই গাড়ির মধ্যে রয়েছে- ১১টি বাস, ২০টি ট্রাক/কাভার্ডভ্যান, ৭২টি প্রাইভেটকার, ৫৩টি জিপ, পিকআপ, ২৯টি বেবিট্যাক্সি, সিএনজি, ছয়টি টেম্পো, লেগুনা ১৭৭টি, মোটর সাইকেল ও মাইক্রোবাস-১৮।