গাজীপুরে ডাকতির প্রস্তুতিকালে চার দুর্বৃত্তকে আটক করেছে র্যাব-১-এর সদস্যরা। গতকাল গাজীপুরের সদর থানাধীন লক্ষ্মীপুরা পশ্চিম জয়দেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হচ্ছে—হাবিল হোসেন, রমজান আলী, সজীব হাওলাদার ও মনিরুল ইসলাম। র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, সদর থানার লক্ষ্মীপুরা পশ্চিম জয়দেবপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে বিকালে ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদের দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি, একটি ক্রিজ, একটি অটোরিকশা, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।