বিচারপতি কে এম সোবহানের মৃত্যুবার্ষিকী আজ

গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার, বিচার বিভাগের স্বাধীনতার জন্য বলিষ্ঠ ভূমিকা পালনকারী, ’৭১-এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচার ও বাংলাদেশের সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বিরোধী মানবাধিকার আন্দোলনের নেতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কে এম সোবহানের আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। ৩১ ডিসেম্বর ২০০৭-এ তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে সবাইকে তার রুহের মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।