ঢাকা শিশু হাসপাতালকে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকার অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ঢাকা শিশু হাসপাতাল কার্ডিয়াক সেন্টারে’ জন্মগত শিশু হূদেরাগীদের বিনা মূল্যে চিকিত্সাসেবা কার্যক্রম প্রদানের উদ্দেশে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকা অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব মো. তোয়াজ্জল হোসেন মিয়া গতকাল বুধবার হাসপাতালের পরিচালক অধ্যাপক (ডা.) সৈয়দ সফি আহমেদের কাছে চেকটি হস্তান্তর করেন। ঢাকা শিশু হাসপাতাল কার্ডিয়াক সেন্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ১৭ জানুয়ারি উদ্বোধন করেন। —প্রেস বিজ্ঞপ্তি