কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বোলপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচারের পালটা জনসংযোগ এবং আদিবাসী পল্লিগুলোর বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনতে। গতকাল বুধবার মমতা যান বোলপুর বল্লভপুরডাঙা গ্রামে। সেখান থেকে তার কলকাতা ফিরে আসার কথা ছিল। বিকেলে ঘুরতে ঘুরতে হঠাত্ তিনি পৌঁছে যান রাস্তার পাশের ছোট্ট একটি হোটেলে। মেনকা ও তার স্বামী বাবু বাগদি সেই হোটেল চালান। হোটেলটি ‘?দাদাবৌদির’? হোটেল নামে খ্যাত। সেখানে তখন পাঁচমিশালি তরকারি রান্না চলছিল। মমতা কোমর বেঁধে লেগে যান খুন্তি হাতে রান্না করতে। রান্না করতে করতেই তাদের সঙ্গে কথা বলেন। চা খান। তারপর তাদের মিষ্টি খাওয়ার জন্য ৫০০ রুপি দেন। পাশের দোকানে বসে থাকা একটি বাচ্চাকেও ৫০০ রুপি দেন মমতা। মমতার রান্না করা দেখতে দোকানের চারপাশে ভিড় জমে যায়।
দোকানে ঢুকে পড়ে মমতা রান্না করায় আপ্লুত মেনকা ও তার স্বামী বাবু বাগদি। মেনকা জানালেন, ‘?মমতা তার কাছে সমস্যার কথা শোনেন। দোকানে বিদ্যুত্ নেই শুনে আবেদন করতে বলেন। জানান, তিনি নিজে বিষয়টি দেখবেন।