৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম তালুকদার মন্টু ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান আদনান হাবিবের নির্দেশনা মোতাবেক ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।  সারা দেশে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করা হয়। দেশের তৃতীয় শ্রেণির কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে উত্সবমুখর পরিবেশে এ স্মারকলিপি প্রদান কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রায় ৪১ হাজার তৃতীয় শ্রেণির কর্মচারীর মূল দাবি হলো—১১তম গ্রেডে বেতন প্রদান, পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার  করা এবং শিক্ষার্থীর অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা। —প্রেস বিজ্ঞপ্তি