একাদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে তার নির্বাচনি এলাকায় গণতন্ত্রের পক্ষে সাদা পতাকা হাতে শান্তি মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল বুধবার রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা থেকে মিছিলটি শুরু হয়ে দোলাইরপাড় চৌরাস্তায় গিয়ে শেষ হয়। বাবলার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই শান্তি মিছিলে স্থানীয় জাপার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিল-পূর্ব শান্তি সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলা ছাড়াও আরো বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় নেতা কে এম সোবহান, সারফুদ্দিন আহমেদ শিপু, আক্তার হোসেন দেওয়ান, শেখ মাসুক রহমান, সুজন দে ও শাহনাজ পারভিন প্রমুখ।