ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ব্রিটিশ পার্লামেন্টের সমর্থন

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সমর্থন জানিয়েছে ব্রিটেনের পার্লামেন্ট। গতকাল বুধবার ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে চুক্তির পক্ষে ৫২১ টি এবং চুক্তির বিপক্ষে ৭৩ টি ভোট পড়েছে। এখন এই বিলটি হাউজ অব লর্ডসে যাবে। তারপর এটি আইনে পরিণত হবে। এর আগে ইউরোপীয় ইউনিয়নও চুক্তিতে অনুমোদন দেয়। এতে পহেলা জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হবে। এতে বাণিজ্যের ক্ষেত্রে বড় বদল আসবে। যুক্তরাজ্য ও ইইউ আলাদা বাজার গড়ে তুলবে, আর বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল। আজ বৃহস্পতিবার রাত ১১ টার পরই ইইউর সঙ্গে সম্পর্কের ছেদ ঘটাচ্ছে ব্রিটেন। -দ্য গার্ডিয়ান