ইয়েমেনে বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ২২

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাডেনের বিমানবন্দরে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। অ্যাডেনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ১৬ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ২২ জন নিহত এবং ৫০ আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ জানা যায়নি এবং কেউ এর দায়িত্বও স্বীকার করেনি। -আলজাজিরা