কালিহাতীতে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২ 

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত আরো একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হচ্ছেন, পিকআপভ্যানের হেলপার ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার গড়পাড়া গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে মো. শহিদুল ইসলাম ও বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার মথুড়াপুর গ্রামের মো. এনামুর হকের ছেলে মো. বায়োজিদ বোস্তামী। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন নিহতদের নাম পরিচয় নিশ্চিত করেন।

ইত্তেফাক/এএএম